• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৩৬৮ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

তানভীর সরদার, নিজস্ব প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের জনতা। প্রথম প্রহরেই জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে নীরবতার আবহ। ভেসে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।

রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মাফফুজ আফজাল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,  টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান,সাধারণ সম্পাদক রাজিব হাসান সহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালি, শোভাযাত্রাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন। অপরদিকে রাত ১২ টা ১ মিনিটে সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মহারাজপুর ইউনিয়ন বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ সরকারি-

বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা সাংবাদিক সংগঠন, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী সহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd