• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়!

সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা কার্যক্রম জোরদার

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

তানভীর সরদার, নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে । বৃহস্পতিবার (১৫জানুয়ারি) সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করতে টহল ও চেকপোস্ট বসানো হয়। বিশেষ করে শহরের পায়রা চত্বর, চুয়াডাঙ্গা স্টান্ড, বাসটার্মিনাল, হামদহ স্টান্ড, হামদহ বাইপাস মোড়, মর্ডাণ মোড়, আরাপপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। নির্বাচনী সময় কোন ধরনের সহিংসতা, নাশকতা, ও অবৈধ কর্মকান্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এসময় কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ মোটরসাইকেল ও সন্দেহজনক যানচলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আগামী পনেরো দিন চলবে এ অভিযান। এছাড়াও রাতে জেলার সকল ইউনিয়নে বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। তারই অংশ হিসেবে আমরা জেলা শহরে বিশেষ টহল ও তল্লাশি জোরদার করেছি। এই কার্যক্রম জেলার সকল এলাকায় কার্যকর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd