• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৫৭ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ১–৪ জানুয়ারি ২০২৬ তারিখে মালদ্বীপের আড্ডু সিটি সফর করে। সফরকালে আড্ডু সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।এই সফরের আওতায় হাইকমিশনের প্রতিনিধি দল আড্ডুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় ১০০টি পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করে। পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে সহায়তা করা হয়। এছাড়াও প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ডও প্রদান করা হয়। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের জন্য তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।আড্ডুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, পাসপোর্ট সেবা গ্রহণের জন্য রাজধানী মালেতে যাতায়াত করতে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয় এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়াও তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। ফলে হাইকমিশনের পক্ষ থেকে সরাসরি আড্ডু সিটিতে এসে কনস্যুলার সেবা প্রদান করায় তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।প্রবাসীরা আরও জানান, তাদের অনেকেই স্বল্প বেতনে কাজ করেন, যার কারণে রাজধানীতে গিয়ে পাসপোর্ট সেবা নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে তারা আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ হাইকমিশন ভবিষ্যতে আড্ডুর আশপাশের অন্যান্য দ্বীপেও এ ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম সম্প্রসারণ করবে। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের কল্যাণে সরকারের আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd