• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৮৩ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র, চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাত্র নয়টায় মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে মোঃখলিলুর রহমান বলেন, দেশ ও জাতির জন্য সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ।

দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি নেহে মিয়া রানা,সহ সভাপতি ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন, সহ সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, শরিফুল ইসলাম,ও মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহ্জী,ও মোঃ পিয়াস প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার সহ বি এন পি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও প্রবাসী পেশাজীবিরা উপস্থিত ছিলেন। পরিশেষে নৌশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd