• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মালদ্বীপের জাতীয় মসজিদে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানীর মালে মালদ্বীপের জাতীয় মসজিদে বাদ আসরের নামাজ শেষে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে মালদ্বীপের স্থানীয় নাগরিকসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।জানাজা শেষে প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশী রাষ্ট্রদূত ড, মোঃ নাজমুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের বাস্তবতা শিখেছে। তিনি যে আদর্শ ও পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
গায়েবানা জানাজায় উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃখলিলুর রহমান বলেন। জাতীর এ ক্রান্তিকালে গণতন্ত্রের মানষকণ্যা নেত্রীকে হারিয়ে দেশের সুস্থ্যধারার রাজনীতির অপুরনীয় ক্ষতিসহ আমি হারিয়েছি একজন রাজনৈতিক অভিভাবক।
এ সময় আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার মালদ্বীপ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd