• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

ঝিনাইদহে মাদকবিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৩৬০ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।


রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ হাসেম আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। এতে ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার কাবাডি ও ভলিবল দল অংশগ্রহণ করে। দিনভর চলা খেলায় খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তীব্র উত্তেজনাপূর্ণ এসব খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুরের পর অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। কাবাডির ফাইনালে সদর উপজেলা ও হরিণাকুন্ডু উপজেলা মুখোমুখি হয়।

জমজমাট ও উত্তেজনাকর ম্যাচে ২৪-১৪ পয়েন্টে হরিণাকুন্ডু উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলা কাবাডি দল। অপরদিকে ২৫-১১ পয়েন্টে ভলিবলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুন্ডু উপজেলা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজকরা ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd