• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

মধুখালীতে অসময়ে চাহিদা পূরণের লক্ষে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসির এন–৫৩ উত্তোলন কার্যক্রমের উদ্বোধন

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ৪৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ‘নাসির এন–৫৩’ উত্তোলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
২৫ ডিসেম্বর-২০২৫ বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী পৌরসভার নদিয়া বাজার কান্দি মাঠে স্থাপিত প্রদর্শনী প্লট থেকে পেঁয়াজ উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি, মসলা গবেষক মোঃ মুসফিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান, পেঁয়াজ চাষি মোঃ জামাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি বলেন, গ্রীষ্মকালীন সময়ে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকলেও এ সময় সাধারণত পেঁয়াজের চাষাবাদ হয় না। সেই চাহিদা পূরণ করতেই উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত ‘নাসির এন–৫৩’ জাতের পেঁয়াজ চাষ করে অসময়ে পেঁয়াজ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বাজারে সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জাতের পেঁয়াজ ৯০ থেকে ১১০ দিনের মধ্যে মাঠ থেকে ঘরে তোলা যায় বলেও জানান তিনি।
কৃষি বিভাগের এমন উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd