• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু আলোচনার শীর্ষে আমলসার ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেচুর রহমান সাবের মিল্টন  শালিখায় ‘পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন মাগুরায় যুবদল নেতা সাকেরের রহস্যজনক মৃত্যু, গুলি করে হত্যার অভিযোগ

আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসা এ্যাডহক কমিটির সভাপতি মানিককে সংবর্ধনা

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত।অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিকের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬খ্রি. বেলা ১২টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মধুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও মোঃ আক্তার হোসেন মুন্সী, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ বাহারুল আলম, শিক্ষক প্রতিনিধি মাওলানা জিলানি, প্রতিষ্ঠাতাদের পক্ষে মোঃ নাসির মিয়া এবং স্থানীয় ব্যক্তিদের মধ্যে মোঃ মইনুল হাসান উজ্জলসহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক বলেন, “আপনারা আমার সঙ্গে থাকলে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সবকিছুই করতে পারব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের কাছে একটাই দাবি রাখব—আপনারা সঠিকভাবে পাঠদান করবেন।” তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd