• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে: ড. মোর্শেদ হাসান

Reporter Name / ৫০৭ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো ছলনা করবেন না। যদি করেন কারাগারে যেতে হবে।

শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা পালাতে পারবেন না। ’

 

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্স সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

অনুষ্ঠানে ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যদি নন্দিত হয়ে যেতে চান, গণতন্ত্রের পথে আসেন। আর যদি নিন্দিত হয়ে যেতে চান, আপনারা দেশ ছেড়ে পালাতেও পারবেন না। আপনাদের এই দেশের কারাগারেই কিন্তু থাকতে হবে। ’

‘গণতন্ত্রের পথে আসেন। নির্বাচন নিয়ে কোনো ছলনা করবেন না। যদি করেন কারাগারে যেতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা পালাতে পারবেন না। ’

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তাকে বরণ করার জন্য আপনারা প্রস্ততি গ্রহণ করুন। বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই, পারবেও না। ’

গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘আজকে মুগ্ধর কথা মনে পড়ে, ১৮ জুলাই মীর মুগ্ধ এখানে মারা গিয়েছে। পানি লাগবে, পানি লাগবে—এই কথাটা আমাদের বারবার মনে হয়। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এখান থেকে শতাধিক লোককে গুম করা হয়েছিল। এই উত্তরাতেই দেশের মধ্যে সর্বপ্রথম ছাত্র-জনতা কারফিউ ভেঙে ছিল। সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানাই। ’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd