• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বুড়িচংয়ের ৪নং ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ জহিরুল ইসলাম

মোঃ আল আমিনঃ / ৬১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মোঃ আল আমিনঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মোঃ জহিরুল ইসলাম নিজ এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি ৪নং ষোলনল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
মোঃ জহিরুল ইসলাম বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে বুড়িচং উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বুড়িচং উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মরহুম হাজী আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর সমর্থন প্রত্যাশা করছেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আগ্রহ স্থানীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিজ এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী দিনের পথচলা এগিয়ে নিতে চান।
ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থনই তাঁর প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd