• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মাস্টার আজিজুর রহমান: দীর্ঘ সংগ্রাম ও দায়িত্বশীল নেতৃত্বের এক পরিচিত মুখ

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ / ১১৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ

মাস্টার আজিজুর রহমান—পিতা: মরহুম বাবর আলী বিশ্বাস। তাঁর পৈতৃক ঠিকানা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে। বর্তমানে তিনি কোটচাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন দীর্ঘদিনের দায়িত্বশীল নেতা হিসেবে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনায় সক্রিয় ছিলেন।
২০১৫ সালে তিনি প্রথমবার গ্রেফতার হন এবং প্রায় ৫ মাস কারাগারে অবস্থান করেন। তাঁর বিরুদ্ধে মোট ৬টি মামলা ছিল বলে জানা যায়। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় পর্যায়ে জামায়াতের সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন স্বচ্ছ রাজনীতিবীদ, আমানতদার ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত।
বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষাপটে মাস্টার আজিজুর রহমানও গ্রেফতার ও মামলার মুখোমুখি হন। প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করায় তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীদের কাছে একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd