• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পোল্যান্ডের নাগরিকদের মন জয় করল বিষয়খালীর দেশীয় খাবার, বিদেশিদের প্রশংসায় আনন্দে মাতল বাজারবাসী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ মাগুরায় দুই মামলায় ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১৩ জন মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ মালদ্বীপের বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনারের অংশগ্রহণ মাটির স্টেডিয়ামে হা-ডু-ডু খেলার আয়োজন, তেঁতুলিয়ায় দর্শকদের উপচেপড়া ভিড় জনপ্রতিনিধিত্ব নয় পেশা, জনসেবাই লক্ষ্য, ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

পোল্যান্ডের নাগরিকদের মন জয় করল বিষয়খালীর দেশীয় খাবার, বিদেশিদের প্রশংসায় আনন্দে মাতল বাজারবাসী

তানভীর সরদারঃ / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের দেশীয় ফাস্টফুডের স্বাদে মুগ্ধ হয়েছেন পোল্যান্ডের কয়েকজন নাগরিক। স্থানীয় তরুণ উদ্যোক্তা আফাঙ্গীর হোসেনের দোকানে গরম গরম আলু চপ, রসুন চপ, বেগুনি, পিয়াজু ও ধনিয়াপাতা চপ খেয়ে ভূয়সী প্রশংসা করেন তাঁরা। বিদেশি অতিথিদের এমন উচ্ছ্বাসে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো বাজারে।
বুধবার বিকেলে পোল্যান্ডের কয়েকজন নাগরিক একটি মাইক্রোবাসে করে বিষয়খালী বাজারে আসেন। একপর্যায়ে তাঁরা স্থানীয় ব্যবসায়ী আফাঙ্গীর হোসেনের ফাস্টফুডের দোকানের সামনে গাড়ি থামিয়ে তাঁর পরিচয় ও পেশা সম্পর্কে জানতে চান। আফাঙ্গীর জানান, পড়াশোনার পাশাপাশি তিনি ফাস্টফুডের ব্যবসা করেন।
পরে বিদেশি অতিথিরা তাঁর তৈরি খাবার খাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাঁদের জন্য গরম গরম আলু চপ, রসুন চপ, বেগুনি, পিয়াজু ও ধনিয়াপাতা চপসহ বিভিন্ন দেশীয় খাবার পরিবেশন করেন আফাঙ্গীর।
খাবার খেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন বিদেশি অতিথিরা। তাঁরা খাবারের স্বাদের প্রশংসা করেন এবং পছন্দের কিছু খাবার সঙ্গে করেও নিয়ে যান।
পোল্যান্ডের নাগরিকদের দেশীয় খাবার উপভোগ ও প্রশংসার খবর ছড়িয়ে পড়লে দোকানটির সামনে উৎসুক মানুষের ভিড় জমে। বিদেশিদের আনন্দ-উচ্ছ্বাস দেখতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সেখানে ভিড় করেন।
ব্যবসায়ী আফাঙ্গীর হোসেন জানান, বিদেশি অতিথিরা তাঁর দোকানের সামনে এসে পরিচয় জানতে চান। পরে খাবার খাওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি বিভিন্ন ধরনের চপ ও অন্যান্য খাবার পরিবেশন করেন। খাবার খেয়ে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিষয়খালী বাজারের সাধারণ মানুষের কাছে ঘটনাটি আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছে। স্থানীয়ভাবে তৈরি দেশীয় খাবারের স্বাদ বিদেশি অতিথিদের ভালো লাগায় খুশি এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, আফাঙ্গীর হোসেনের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরে একদিন বিষয়খালীর দেশীয় খাবারের সুনাম ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে। তাঁদের মতে, আন্তরিকতা, পরিশ্রম ও খাবারের মান ধরে রাখতে পারলে গ্রামের ছোট্ট একটি দোকানও আন্তর্জাতিক পরিচিতি লাভ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd