• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পোল্যান্ডের নাগরিকদের মন জয় করল বিষয়খালীর দেশীয় খাবার, বিদেশিদের প্রশংসায় আনন্দে মাতল বাজারবাসী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ মাগুরায় দুই মামলায় ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১৩ জন মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ মালদ্বীপের বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনারের অংশগ্রহণ মাটির স্টেডিয়ামে হা-ডু-ডু খেলার আয়োজন, তেঁতুলিয়ায় দর্শকদের উপচেপড়া ভিড় জনপ্রতিনিধিত্ব নয় পেশা, জনসেবাই লক্ষ্য, ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, হরিণাকুণ্ডুঃ / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, হরিণাকুণ্ডুঃ
পিরোজপুর জেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা প্রদানকারী এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের আয়োজনে উপজেলা দোয়েল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
​মানববন্ধনে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনতা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বক্তারা বলেন, ‘দেশ স্বাধীনকারী একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, লজ্জাজনক এবং দেশের স্বাধীনতার চেতনায় চরম আঘাত। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
​হরিণাকুণ্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল ওয়াহেদ জোয়ারদারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা কমান্ডের সাবেক কমান্ডারগণ এবং বীর মুক্তিযোদ্ধাগণের সন্তানরা। বক্তারা অবিলম্বে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার জোরালো দাবি জানান।
​উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার ৫ নম্বর শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর ২০২৬ মারা যান। অভিযোগ রয়েছে, তার দাফনকাজে বাধা দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদাবিহীন নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় হরিণাকুণ্ডুতেও এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd