• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ মাগুরায় দুই মামলায় ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ১৩ জন মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ মালদ্বীপের বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনারের অংশগ্রহণ মাটির স্টেডিয়ামে হা-ডু-ডু খেলার আয়োজন, তেঁতুলিয়ায় দর্শকদের উপচেপড়া ভিড় জনপ্রতিনিধিত্ব নয় পেশা, জনসেবাই লক্ষ্য, ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬৮ বছর ধরে ভোগদখলে থাকা ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা দাবি, ধান কেটে নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগ অস্বীকার করে জমিটি নিজেদের বলে দাবি করেছে বিরোধী পক্ষ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।

তাঁদের দাবি, মাথাফাটা মৌজায় ১৯৬২ সালের রেকর্ডভুক্ত ৬৪ শতক জমি তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। সম্প্রতি আলী আকবর, সিরাজুল ইসলাম, জাহেরুল, জিরারুল, খলিলুর, সাহাদত ও আব্দুর রাজ্জাক ওরফে লেদুসহ কয়েকজন জমিটি জবরদখলের চেষ্টা করছেন। এমনকি জমিতে আবাদ করা ধান কেটে নেওয়ারও অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আলহাজ্বা তহুরা বেগম বলেন, জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। তিনি জমির বিরোধ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন।

এদিকে স্থানীয় মোখলেছুর রহমান ও সুরুজ আলীও জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তবে বিরোধী পক্ষের দাবি, জমিটি তাঁদের নিজস্ব সম্পত্তি। তাঁরা নিজেদের জমিতে চাষাবাদ করেছেন এবং সেই জমির ধান কাটছেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির পরিপ্রেক্ষিতে জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd