• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায়

তানভীর সরদারঃ / ৫৮০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষানবিশ  আইনজীবি মোঃ মনিরুজ্জামান মনির। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ নেতা এলাকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।
রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তিনি ইতোমধ্যেই ইউনিয়নের তরুণ সমাজের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে তার অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তরুণদের মধ্যেও তার জনপ্রিয়তা বেড়েছে। স্থানীয়দের দাবি, একজন শিক্ষিত, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মনিরুজ্জামান মনির হরিশংকরপুর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করছেন এই তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd