• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ জমকালো আয়োজনে ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মধুখালীতে জেলা প্রশাসকের মাদক ও বাল্য বিবাহ নিরোধে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত মালদ্বীপে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দেবিদ্বারে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারে জামায়াতে ইসলামীর গোস্ত বিতরন বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা

মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য প্রদান।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ভূমিকা এবং নতুন সরকারের নিকট প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১০ মার্চ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব নুরুল হক নূর (এমপি, পটুয়াখালী-৩)তিনি তার বক্তব্যে বলেন প্রবাসীদের মৃত্যুদেহ সরকারিভাবে দেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।সেখানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কবীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানব পাচার ও প্রতিরোধ বিষয়ক সম্পাদক এবং মালদ্বীপ শাখার উপদেষ্টা জিয়া খাঁ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন,ও মোঃ দিদারুল আলম ভুঁইয়া এন বি এন মানি ট্রান্সপার সিইও মোঃ মাসুদুর রহমান মোঃ মাসুম মুন্না সহ- হাইকমিশন থেকে আগত প্রতিনিধি দল।ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সুশীল সমাজের নেতৃবৃন্দের সহ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার অসংখ্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি অতিশীঘ্রই বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান।আলোচনা সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে ইফতারের পূর্বে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা সহ- দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মা-ও আব্দুস সবুর। পরিশেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd