• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ জমকালো আয়োজনে ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মধুখালীতে জেলা প্রশাসকের মাদক ও বাল্য বিবাহ নিরোধে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত মালদ্বীপে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দেবিদ্বারে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারে জামায়াতে ইসলামীর গোস্ত বিতরন বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা

জমকালো আয়োজনে ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ / ১১৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
সত্য, বস্তুনিষ্ঠতা ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৩ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার তানভীর সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম, ঝিনাইদহের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও দৈনিক চৌকসের জেলা প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কবীর, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইমন হাসান, পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া, সবুজ বাংলা টিভির পরিচালক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, দৈনিক রানারের জেলা প্রতিনিধি বছির আহম্মেদ, দৈনিক অভয়নগরের স্টাফ রিপোর্টার সুরুজ, দৈনিক মাতৃজগতের বিশেষ প্রতিনিধি মিল্টন, দৈনিক বসুন্ধরার বিশেষ প্রতিনিধি রুহুল, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি তাপস কুণ্ডু, দৈনিক মুক্ত সমাজের নিজস্ব প্রতিনিধি জনি, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সাংবাদিক জয়, প্লাবন রুম্মানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরের পথচলায় দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দৈনিক মতপ্রকাশ আগামী দিনগুলোতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির দীর্ঘায়ু ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd