• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

মালদ্বীপে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।
এ উপলক্ষে গতকাল রোজ শনিবার রাত দশটায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালের আমাদের হোটেলে এ আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি সাংবাদিক এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি ব্যবসায়ী মোঃ শাহ আলম ও মো. ফারুক হোসেন, মোঃ মোক্তার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক ও রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
অনুষ্ঠানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের, সহ-প্রচার সম্পাদক জামাল খাঁন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া তিলাফুশি দ্বীপসহ মালদ্বীপের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd