• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ জমকালো আয়োজনে ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মধুখালীতে জেলা প্রশাসকের মাদক ও বাল্য বিবাহ নিরোধে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত মালদ্বীপে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দেবিদ্বারে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারে জামায়াতে ইসলামীর গোস্ত বিতরন বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

মোঃআহাদ শৈলকুপা প্রতিনিধিঃ / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃআহাদ,শৈলকুপা প্রতিনিধিঃ
৪ জুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর গ্রামের ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd