• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকতা নেশা নয়; পেশা হিসেবে নিতে হবে-আহমেদ আবু জাফর তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত তাহেরহুদায় লালন ভূমি থিয়েটারের বর্ণাঢ্য আয়োজন: শেকড়ের টানে মেতেছে হাজারো মানুষ কালীগঞ্জে ধরা খেল ভুয়া এনএসআই কর্মকর্তা! তেল নিতে গিয়েই ফাঁস দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু। “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান ভোটের লড়াই জমে উঠেছে -শ্রমিকদের ভালোবাসা এগিয়ে মনিরুল জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধীদলকে মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে -ভোলায় পার্থ 

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো.সানাউল্লাহ 

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ / ১৮৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব:) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ। এছাড়া প্রশাসনকে কড়াভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশও দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সকল ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যে-ই হোক না কেনো। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমে জিততে হবে দুই নম্বরির কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। এছাড়া ভোটকে উৎসবমুখর করাসহ সকলকে নিরপেক্ষ থাকার নির্দেশও দেন তিনি।

এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা.শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড.মু.মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাগণসহ নৌবাহিনী, কোস্টগার্ড,আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd