• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ জমকালো আয়োজনে ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মধুখালীতে জেলা প্রশাসকের মাদক ও বাল্য বিবাহ নিরোধে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত মালদ্বীপে দোয়া ও মোনাজাতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দেবিদ্বারে ৩৩ টি গরু কুরবানীর মাধ্যমে ৩০০০ হাজার পরিবারে জামায়াতে ইসলামীর গোস্ত বিতরন বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা

মালদ্বীপে মদিনার জামাতে উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ২১০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
পবিত্র মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলাহ্ ও আত্মশুদ্ধি মুলক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও গতকাল রোজ বৃহস্পতিবার রাত দশটায় মালদ্বীপের রাজধানীর মালের ষ্টার হোটেলে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আল আমিন পরিচালনায় ও আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নেহের মিয়া রানা মোঃ আলতাফ হোসেন মোঃ আলমগীর সিকদার মোঃ শরিফুল ইসলাম। মাহফিলে ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা পেশ করেন মাওলানা মোঃ ইসরাফিল হোসেন হাফেজ মোঃ মাসুম বিল্লাহ্ হাফেজ মোঃ হান্নান মিয়া ও মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন।
মাহফিলে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন মোঃ আলমগীর হোসেন আলম মোঃ রবিউল আলম মোঃ খলিলুর রহমান সাহজী মোঃ মাহফুজুর রহমান আবু আহম্মেদ সেলিম মিয়া মোঃ জামাল উদ্দিন মোঃ আশিক মোঃ জলিল মোঃ তৌহিদ সহ মালদ্বীপ বি এন পির অসংখ্য নেতাকর্মী প্রবাসী সাংবাদিক বৃন্দ ও প্রবাসী পেশাজীবিরা উপস্থিত ছিলেন। পরিশেষে তাবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য,, প্রতি হিজরি সনের ২৬ রজব রাতে মুসলমানরা শবে মেরাজ পালন করে। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, জিকির, তাসবিহ পড়া ও পবিত্র কোরআন তিলাওয়াত এবং কেউ কেউ এ দিবস উপলক্ষে নফল রোজা পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd