• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার ঝিনাইদহে বাজার তদারকি: ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা হরিণাকুণ্ডুতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৭ শিক্ষার্থী সংবর্ধিত গান্নায় ৫০ গাড়ি ইট দিয়ে রাস্তা সংস্কার, অসহায় মানুষের পাশে ইতালি প্রবাসী আরিফ মহেশপুরে অসহায় পরিবারের পাশে আব্দুল হাই তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

ঝিনাইদহ বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার

নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টার্মিনালের পশ্চিম পাশের আইল্যান্ডের মাঝখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন জব্দ করে র‍্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd