• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে বাজার তদারকি: ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা হরিণাকুণ্ডুতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৭ শিক্ষার্থী সংবর্ধিত গান্নায় ৫০ গাড়ি ইট দিয়ে রাস্তা সংস্কার, অসহায় মানুষের পাশে ইতালি প্রবাসী আরিফ মহেশপুরে অসহায় পরিবারের পাশে আব্দুল হাই তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬

গান্নায় ৫০ গাড়ি ইট দিয়ে রাস্তা সংস্কার, অসহায় মানুষের পাশে ইতালি প্রবাসী আরিফ

সুরুজ বাঙালী, নিজস্ব প্রতিনিধিঃ / ২৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সুরুজ বাঙালী, নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেহাল রাস্তায় নিজের অর্থায়নে প্রায় ৫০ গাড়ি ইট দিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে কাদা-পানি জমে যায়। এতে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের এই দুর্ভোগের কথা জানতে পেরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ। এরই ধারাবাহিকতায় গান্না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রয়োজনীয় রাস্তায় ইট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম আরিফ গান্না ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটালেও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। শুধু রাস্তা সংস্কার নয়, প্রবাসে থেকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, কেউ আর্থিক কিংবা অন্য কোনো সহযোগিতার জন্য তাঁর কাছে গেলে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন আরিফ। তাঁর এসব কর্মকাণ্ডে ইতোমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নিজের অর্থ খরচ করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
আরিফুল ইসলাম আরিফ বলেন, “গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার বেহাল দশার কারণে মানুষ কষ্ট করে চলাচল করেন। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে গান্না ইউনিয়নকে মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd