• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

তেঁতুলিয়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৫৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন। উদ্বোধনের সময় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা সমবেতভাবে ‘চল্ চল্ চল্’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘একি অপরূপ রূপে মা তোমার’ এই তিনটি গান পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোস্তাহেদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, জিয়া পরিষদ তেঁতুলিয়ার সভাপতি ও ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd