• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

স্মরণ ও সংকল্পে তেঁতুলিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

শ্রদ্ধা, স্মরণ আর নতুন দেশ গড়ার সংকল্পে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে গতকাল বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত এই সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

তেঁতুলিয়া উপজেলা কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোহন মিনজি-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আরফিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী এবং উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) তানজিমুল ইসলাম।
তেঁতুলিয়া জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম এবং উপজেলা এনসিপি-এর আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশ ও জাতির কল্যাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd