• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা গোবিন্দপুরের যুবসমাজ, ২০০ হাতজুড়ে আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা

তানভীর সরদারঃ / ৩৩০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

তানভীর সরদারঃ
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে ঝিনাইদহ সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকার যুবসমাজ। ফুটবলপ্রেমী তরুণদের উদ্যোগে প্রায় ২০০ হাতজুড়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশাল পতাকা টানানো হয়েছে। পাশাপাশি দুই দলের সমর্থক যুবকদের ছবি সম্বলিত দৃষ্টিনন্দন দুটি বড় ব্যানারও স্থাপন করা হয়েছে, যা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।
এলাকাবাসী জানান, পতাকা ও ব্যানারগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা, তবে তার চেয়েও বড় বিষয় হলো খেলাধুলাকে কেন্দ্র করে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়া।
স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বকাপকে ঘিরে এই আয়োজন তরুণদের একত্রিত করেছে এবং এলাকায় সৃষ্টি করেছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
তাদের প্রত্যাশা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পেলে যুবসমাজ আরও বেশি ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও শক্তিশালী হবে।
বিশ্বকাপের অপেক্ষায় এখন পুরো গোবিন্দপুর। আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকায় সেজেছে এলাকা, আর ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস যেন ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd