• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তানভীর সরদারঃ / ২০৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

তানভীর সরদারঃ
আগামী ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেল ৩টায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টকে সফল, সুশৃঙ্খল ও দর্শকবান্ধবভাবে সম্পন্ন করার লক্ষ্যে রোববার (২১ জুন) বিকেলে সকল উপ-কমিটির সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জাহিদুজ্জামান মনা, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং সদস্যবৃন্দ।
সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, মাঠ ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন, প্রচার-প্রচারণা, চিকিৎসা সহায়তা, দর্শকসেবা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেও এ আয়োজন বিশেষ অবদান রাখবে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি জোরদার করা হয়েছে। তারা জেলার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করার আহ্বান জানান।
এছাড়া জেলার সর্বস্তরের ক্রীড়ামোদী মানুষ, শুভানুধ্যায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকলকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে মাঠে এসে খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd