• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ, অপরাজিত থেকেই বিদায়

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ৮৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ

মালদ্বীপে গোল্ডেন জুবিলী ফুটবলে লড়াই করেও ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
মালের জাতীয় স্টেডিয়ামে রবিবার উত্তেজনাপূর্ণ ম্যাচটি জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হতে পারতো মারুফুল হকের দলটির। অনেকটা পক্ষপাতপূর্ণ রেফারিং আর নিজেদের ভুলের কারণে হয়নি।

পক্ষপাতীত্বের কারণে রেফারির সিদ্ধান্তে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই অখুশি ছিল।

ম্যাচের ১৩ মিনিটে মালদ্বীপের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হজম করে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।২২ নম্বর জার্সি পরিহিত প্রণয়ের দৃষ্টিকটু ভুলের মাশুলে পেনাল্টি থেকে গোল খেলো বাংলাদেশ। প্রতিপক্ষের ফুটবলারকে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে মালদ্বীপের এগিয়ে যেতে গোলকিপার বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

২৫ মিনিটে বাংলাদেশের একজনকে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। খেলোয়াড়েরা আপত্তি তুললেও কাজ হয়নি। এতে গ্যালারিতে থাকা বাংলাদেশীদর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

৫৩ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। পেনাল্টি থেকে মিরাজুল ইসলাম জোরালো শটে জাল কাঁপান।

শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। রেফারির সঙ্গে তর্কের কারণে আল আমিন দেখেন লাল কার্ড। এছাড়া শেষ মিনিটে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পরেন। ম্যাচ প্রায় ভণ্ডুল হওয়ার অবস্থায় বাংলাদেশের বক্সে মালদ্বীপের ফুটবলাররা অযথা শারীরিক আক্রমণ করেন। এতে দুই দলের ফুটবলাররা মারামারিতে লিপ্ত হয়। গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরাও এতে উত্তেজিত হয়ে পড়েন।
শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজ দলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd