• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুসর্গ ফাউন্ডেশনের মানববন্ধন

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৪৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

সারাদেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২মে সকাল ১১টায় তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী তেতুল তলায় এই মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন ‘শিশুসর্গ ফাউন্ডেশন’।

সাংবাদিক ও সংগঠক মোস্তাক আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম। সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন, মহিলা উদ্যোক্তা ও সাংবাদিক জয়িতা মর্জিনা আক্তার মাহি, দৈনিক কালবেলা’র তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, শিশুসর্গ ফাউন্ডেশনের সহকারী শিক্ষিকা আঁখি আক্তার এবং সহকারী শিক্ষক সোহরাব হোসেন সোহাগ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও রাষ্ট্রে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অনতিবিলম্বে রামিসার হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুসর্গ ফাউন্ডেশনের তেঁতুলিয়া শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু, সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক রতন আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন।

উক্ত প্রতিবাদ সমাবেশে শিশুস্বর্গের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত হয়ে খুনিদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd