• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত তিনশো পঁয়ত্রিশ লিটার জ্বালানি তেল জব্দ, একজনকে কারাদণ্ড

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়াতে উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে অবৈধভাবে মজুত ৩৩৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বুধবার (১এপ্রিল) রাতে বাবু আনিজোত এলাকায় পরিচালিত অভিযানে এ তেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তল্লাশিতে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।
অভিযান পরিচালনাকারী দল জানায়, বাবু আনিজোত এলাকার বাসিন্দা মামুন আকন্দ (৩৫)পিতা রুহুল আমিন আকন্দ,সাং-বাবু আনিজোত, পোষ্ট -তিরন‌ই হাট, থানা- তেঁতুলিয়া, জেলা – পঞ্চগড়, সরকারের নির্দেশ অমান্য করে ৩৩৫ লিটার জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ঘটনাস্থলে পৌঁছে তেলের ড্রাম ও মজুতের বৈধ কোনো নথিপত্র না পাওয়ায় সেগুলোকে জব্দ করার নির্দেশ দেন। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং অবৈধ মজুতের দায়ে আটক ব্যক্তিকে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা পাচারের চেষ্টার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও এই উপজেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জব্দকৃত তেলের বাজারমূল্য এবং এর উৎস খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd