• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

এক লুকমা হারাম খাবো না, কাউকে খেতে দেব না। কোটচাঁদপুর পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশে অধ্যাপক মতিয়ার রহমান

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর প্রতিনিধিঃ / ২৭০ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামাতের উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সলেমানপুর তেঁতুলতলা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
পৌর জামাতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, পৌর শিবিরের সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি আনাস উদ্দিন, পৌর জামাতের দায়িত্বশীল বাবুল হোসেন, শাহাবুদ্দিন শাবু,
মাহফুজুল হক মিন্টু,
মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, আহসান হাবিব শামীম, ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে আগত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ভোটারদের সঙ্গে গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd