• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

ঝিনাইদহে জামায়াতের নির্বাচনী পথসভাকে ঘিরে জনারোণ্য হয়ে উঠেছে শহর

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৫ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঝিনাইদহে নির্বাচনী পথসভাকে ঘিরে গোটা শহর যেন জনারোণ্য হয়ে উঠেছে। দুপুর থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে জামায়াত কর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন। অল্প সময়ের মধ্যে স্কুল মাঠটি কানায় কানায় পুর্ণ হয়ে যায়।

আজ (সোমবার) বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা থেকে জামায়াত আমির ঝিনাইদহে আসবেন। নির্বাচনী সমাবেশকে ঘিরে ঝিনাইদহ প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। সভা মঞ্চের চারিদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, রোববার বিকাল থেকেই উজির আলী স্কুল মাঠে নিরাপত্তা জোরদার করা হয়। মাঠের আশেপাশে রাতব্যাপী নজরদারী বাড়ানো হয়। নির্বাচনী সমাবেশ যাতে শান্তিপুর্ণ হয়, সে বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে বকালে নির্বাচনী সমাবেশ শুরু হয়। মাওলানা শহিদুজ্জামান কোরআন তেলওয়াত করেন। এ সময় মঞ্চে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আবু ছালেহ মোঃ মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মতিয়ার রহমান ও ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী আবু তালিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd