• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

আইনশৃঙ্খলা জোরদারে কুমারী ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার বান্দরবান

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান,প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান,প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার বান্দরবান।

১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন, বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), কুমারি ক্যাম্পের ইনচার্জ মোঃ জামিল আহমেদসহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd