• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

তরুণ কবি আরিয়ান এর “আমি আমার”কবিতা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ

লেখকঃআরিয়ান আহমেদ 

“আমি আমার”

আরিয়ান আহমেদ

শূন্যতার এ জীবনে থেকে গেলাম শূন্যই,
পূর্ণতার স্বাদ পেলাম না আর।
যে এসেছিল মালতীর সুগন্ধ হয়ে,
সে কি চলে গেল মায়ার আঁচল ধরে?
এই শূন্যতার জীবনে শূন্যই থেকে গেলাম,
পূর্ণতা আর পেলাম না,
যা এসেছিল এক মালতী-সৌরভে,
আবার চলে গেল এক মায়ায় জড়িয়ে।
কথাটা মানি, আপনি নিজেই নিজের,
তাই আমি বলি— “আমি আমার।”

এখন নিজের ছায়াকেই জড়িয়ে ধরি আজ,
আপন মনের কথা শুনি আপন কানে।
“তুমি নিজেই নিজের”- এ সত্য জানি,
তাই তো বলি- “আমি আমারই ”
ফাঁকা ঘরে বাজে সময়ের পদধ্বনি,
জানালায় ভাঙে আলোর রেখা।
যতই ডাকো, কেউ ফিরে আসে না,
শুধুই কো শুনি- “আমি আছি একা।”
কারো হাতের ছোঁয়ায় ফুল ফোটেনি,
কারো চোখের জলে ভিজিনি আর।
দিনগুলো যায় অবেলার ঘূর্ণিহাওয়ায়,
রাতগুলো জমে থাকে অন্ধকারের ক্যানভাসে,
তবুও এই নিষ্ফাঁদ ভাঙে ,
যখন নিজেকে বলি— “আমি আমারই।”

মালতী ঝরে গেল, রয়ে গেল তার গন্ধ,
মায়ার জালে বাঁধা স্মৃতির ডালি।
তবুও এ জীবনের শেষ পাতায় লিখে যাব-
“আমি আমারই ছিলাম, আমিই আমার গন্তব্য।”
মালতী চলে গেল, মায়া কেটে গেল,
তবুও রয়ে গেল নিজের স্বাদ,
আমারই মুখোশ, আমারই ছায়া,
আমারই আগুন, আমারই বাতাস।
জীবন এখনো বাকি,
হয়তো কোনো এক সকালে
ফিরে আসবে নতুন কোনো গন্ধ,
তখনও বলব— “আমি আমার, একা, কিন্তু সম্পূর্ণ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd