• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ৩২৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
বিজয় দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপ–বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত একটি বড় দ্বিপাক্ষিক ক্রিকেট ইভেন্ট হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।দিনব্যাপী এই টুর্নামেন্টে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি মাঠজুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি, দেশাত্মবোধক পরিবেশ ও উৎসবমুখর আবহ।
খেলাধুলার পাশাপাশি এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করা।
শুক্রবার ছুটির দিনে একদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে ১১৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে মালদ্বীপ ক্রিকেট টিম। মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের শ্রমসচিব মোহাম্মদ সোহেল পারভেজ পিও মোঃ হাবিবুর রহমান , মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী আধিকার পরিষদে মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার , এন,বি এল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, সিও মো. মাকসুর রহমান সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা।খেলা শেষে পুরস্কার বিতরণীর পূর্বের বক্তব্যে হাইকমিশনার বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাস জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd