• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
দিনব্যাপী ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে  অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসুচির আয়োজনে ঝিনাইদহ  ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে, নারীও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে  অ্যাডভোকেসি ডায়লগের আয়োজন করা হয়।
এডভোকেসি ডায়লগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সরকারি- বেসরকারি উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর সকল আলোচক আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় নির্ধারণ করেন। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস এর সভাপতিত্বে এডভোকেসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক্) মোঃ সাইফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক  আব্দুল কাদের , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা । এছাড়া সাংবাদিক সাজ্জাদ আহমেদ, আইন জীবী, সমমনা বেশ কয়েকটি এনজিওর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া এডভোকেসি ডায়লগে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগণ এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়া ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কারগন,  কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টগন এবং সাব- সেন্টার ইনচার্জগণ। মূল প্রবন্ধ উপস্থাপন ও পরিচালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার জনাব মালবিকা সরকার চৈতী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd