প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ণ
ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
দিনব্যাপী ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসুচির আয়োজনে ঝিনাইদহ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে, নারীও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়লগের আয়োজন করা হয়।

এডভোকেসি ডায়লগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সরকারি- বেসরকারি উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর সকল আলোচক আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় নির্ধারণ করেন। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস এর সভাপতিত্বে এডভোকেসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক্) মোঃ সাইফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা । এছাড়া সাংবাদিক সাজ্জাদ আহমেদ, আইন জীবী, সমমনা বেশ কয়েকটি এনজিওর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া এডভোকেসি ডায়লগে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগণ এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়া ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কারগন, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টগন এবং সাব- সেন্টার ইনচার্জগণ। মূল প্রবন্ধ উপস্থাপন ও পরিচালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার জনাব মালবিকা সরকার চৈতী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক ইফাজ তানভীর মিন্টু © স্বত্ব সংরক্ষিত © ২০২৬