• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

তরুণ কবি আরিয়ান এর “আপন ঘরের খবর কে রাখে”কবিতা

তানভীর সরদারঃ / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানভীর সরদারঃ

“আপন ঘরের খবর কে রাখে”

আরিয়ান আহমেদ

আমার জীবনের প্রেক্ষাপটে বলতে গেলে, আমি খুব একটা সাধারণ মানুষ ,কেউ কাউকে পরোয়া করি না আর আমি কেউ বাধ্য শাসনে চলিও না আমি পুরোটাই আমার। তাই আমি নিজের মতোই থাকি। সকালে ঘুম থেকে উঠে মাথায় যখন যা আসে, হাতের সামনে যা পাই—খাতা, কাগজ, মোবাইল—তাতেই লিখে ফেলি।

গোসল করতে গিয়ে যাকে বিদেশি ভাষায় ‘ ‘মাইন্ডফুলনেস’ বলা হয় সেই নির্জনতাটুকু পেলেই মাথার ভেতর শব্দের জঙ্গল আরও ঘন হয়ে আসে। সেই জঙ্গল ডিঙিয়ে কোনোমতে ছুটে এসে শব্দগুলোকে ধরে ফেলি, তারপর লিখে ফেলি—যা আসে, যেমন আসে।

তবে আগের মতো আর বিকেলের বিষণ্নতা খুব একটা জাগে না। “সন্ধ্যামালতী” দেখা পাইনা বলে ,তাই তার ভাবনাও আসে না, কবিতাও মাথায় আসে না। আগের মতো হুটহাট করে কোনো অনুভূতি এসে আমাকে ধরাশায়ী করে না; ফলে লেখার সেই আকস্মিক উন্মাদনাটাও যেন একটু কমে গেছে।

অনেকে আমাকে অনেক কিছু বলে। আমি সেসব উপভোগ করি—সে ভালো বলুক কিংবা খারাপ। কারণ মানুষের বলা কথাগুলোও তো একেকটা আয়না; কোথাও নিজের মুখ দেখা যায়, কোথাও অন্যের মুখ।

এই অল্প অল্প অলসতা, অল্প অল্প অদ্ভুততা আর কিছু অলৌকিক ভাবনার ভেতর দিয়েই আমার যাপন।

কিন্তু মাঝে মাঝে মনে হয়—প্রাচ্য লালনের সেই ‘আপন ঘরের খবর’ নেয় কে?

এখন তো সবাই ব্যস্ত—কে কার আগে গেল, কে কাকে টপকাল, কে কাকে কীভাবে নিচে নামাবে, কে কতটা সফল দেখাবে, কে নিজের প্রতিশ্রুতির কতটা প্রদর্শন করতে পারবে।

তাহলে আমরা আসলে কীসের জীবন, কীসের সংসারে বসবাস করছি?

চিন্তার বাইরে কোনো পৃথিবীতে—নাকি চিন্তা করার সময়টুকুও আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd