• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু আলোচনার শীর্ষে আমলসার ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেচুর রহমান সাবের মিল্টন  শালিখায় ‘পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন

মাগুরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড অনুষ্ঠিত

নওয়াব আলী, মাগুরাঃ / ৬৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নওয়াব আলী, মাগুরা:
মাগুরা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর মাঠ পর্যায়ের ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
​উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
​পরীক্ষার অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ প্রদর্শনে পরীক্ষার্থীরা নিজ নিজ তাঁবুতে মাগুরা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, কার্যক্রম ও ঐতিহ্য সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। পুলিশ সুপার পরীক্ষার্থীদের তাঁবু পরিদর্শন করে তাঁদের উপস্থাপনা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দলগত সমন্বয় পর্যবেক্ষণ করেন।
​পরবর্তীতে অনুষ্ঠিত প্যারেড পরীক্ষায় পরীক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা, কুচকাওয়াজ, কমান্ড অনুসরণ, দলগত সমন্বয় ও প্যারেড পরিচালনার দক্ষতা মূল্যায়ন করা হয়।
​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম), নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ রকিবুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম), মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব নিশাত আল নাহিয়ানসহ পরীক্ষা বোর্ডের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​পুলিশের দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা মূল্যায়নের মাধ্যমে যোগ্য সদস্য গড়ে তুলতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd