• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ / ৩২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হরিনাকুন্ডু প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মাসুম খান। এর আগে তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।

নতুন কর্মস্থলে যোগ দিয়েই এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে *ওসি মাসুম খান*-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা: হরিণাকুন্ডুর সর্বস্তরের মানুষের প্রত্যাশা, বিগত দিনের অভিজ্ঞতা, দক্ষতা ও সততা দিয়ে হরিণাকুন্ডু থেকে মাদক, গাঁজা, ইয়াবা ফেনসিডিল,জুয়া ও ক্যাসিনোর মতো অপরাধ কঠোর হস্তে দমন করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয়রা বলেন, ওসি মোঃ মাসুম খান-এর দক্ষ নেতৃত্ব, সততা ও দায়িত্বশীলতায় হরিণাকুন্ডু থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। তারা নবাগত ওসির নতুন কর্মস্থলের পথচলা সফল, সুন্দর ও জনবান্ধব হোক সেই শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd