• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই বার্তা ছড়িয়ে দিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সংগঠনগুলোর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত বসাক,
তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, সভাপতি মো. মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, কেবল নাম সই করতে পারাই সাক্ষরতা নয়; বরং পড়া, লেখা এবং দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য বোঝার সক্ষমতা অর্জনই প্রকৃত সাক্ষরতা। দেশের প্রতিটি নাগরিককে এই সক্ষমতার আওতায় এনে সমাজ ও জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, নিরক্ষরতামুক্ত ও তথ্যপ্রযুক্তিনির্ভর সমৃদ্ধ সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd