• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

শালিখায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নওয়াব আলী ​মাগুরাঃ / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নওয়াব আলী, মাগুরাঃ

যশোর থেকে প্রকাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী সংবাদপত্র ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় শালিখা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। দৈনিক রানারের শালিখা উপজেলা প্রতিনিধি ও শালিখা প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুম বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মাগুরা জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর লাল, শালিখা প্রেসক্লাবের সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী জমাদ্দার, বিশিষ্ট শিক্ষক, গবেষক ও সাংবাদিক স্বপন বিশ্বাস এবং শালিখা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু হুরায়রাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

​উল্লেখ্য, মহান স্বাধীনতার পরপরই সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যশোর থেকে দৈনিক রানারের আত্মপ্রকাশ ঘটে। সত্য প্রকাশে আপসহীন ভূমিকা পালনের কারণে পত্রিকাটির তৎকালীন সম্পাদক সাইফুল ইসলাম মুকুল সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হন। তাঁর এই মহান আত্মত্যাগের পরও সমস্ত প্রতিকূলতা জয় করে পত্রিকাটি আজও সুনামের সঙ্গে তার নিয়মিত প্রকাশনা বজায় রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd