নওয়াব মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াজেদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব সাহীলু উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল গনি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আবুল হাসনাত।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর শিক্ষা প্রসারে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।