নওয়াব আলী, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী।
উপজেলা ত্রাণ অফিসের উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণব, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন পাপন, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, এবং শ্রীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ শামীমুল ইসলাম।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, রাজাপুর নন্দীপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক এবং তারাউজিয়াল আদিবাসী দুর্গা মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায়।
সভায় উপজেলার ১৫৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে পূজার নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।