• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মাগুরায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি চিত্তরঞ্জন গ্রেফতার

নওয়াব আলী মাগুরা প্রতিনিধিঃ / ৯০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নওয়াব আলী মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় ৫০০ গ্রাম (আধা কেজি) গাঁজাসহ চিত্তরঞ্জন বিশ্বাস (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড় ৯টার দিকে শালিখা উপজেলার খিলগাঁতী এলাকায় প্রায় দুই ঘণ্টার এক সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানকালে খিলগাঁতী গ্রামের নিজ বসতবাড়ি থেকে আসামি চিত্তরঞ্জনকে হাতেনাতে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত নিরাপদ বিশ্বাসের ছেলে।

​পুলিশ জানায়, স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd