• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃতী সন্তান ও ইতালি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়া ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন।
বুধবার (৬ অক্টোবর) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অ্যাডভোকেট আব্দুল মজিদ ও রিন্টু মিয়া পরস্পরের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় ঝিনাইদহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ইতালি প্রবাসী রিন্টু মিয়া ঝিনাইদহ সদর উপজেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
এ কারণে স্থানীয়ভাবে তিনি একজন রেমিট্যান্সযোদ্ধা ও সমাজসেবী হিসেবে পরিচিতি পেয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ রিন্টু মিয়ার নিয়মিত রেমিট্যান্স প্রেরণ এবং দেশের অর্থনীতিতে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রিন্টু মিয়াসহ দেশের সব রেমিট্যান্সযোদ্ধার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd