• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু আলোচনার শীর্ষে আমলসার ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেচুর রহমান সাবের মিল্টন  শালিখায় ‘পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন মাগুরায় যুবদল নেতা সাকেরের রহস্যজনক মৃত্যু, গুলি করে হত্যার অভিযোগ

ঝিনাইদহে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্স উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহে পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ফেরারডিল ও উইনকেরেক্সসহ তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্প।
বুধবার (৭ অক্টোবর) এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের আতর আলী শেখের ছেলে শিমুল হোসেন (৩৪), ফিরোজ শেখের ছেলে রাসেল (২৭) এবং বলিদাপাড়া গ্রামের মুনজের আলীর মেয়ে মনোয়ারা খাতুন (৩৭)।
এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd