• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জয়নাল আবেদিন, মাগুরা প্রতিনিধি / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়নাল আবেদিন, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।

পুলিশ জানায়, কাশিনাথপুরে শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভারি ১৩৫ সিসি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়া সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd