• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

​তাহেরহুদায় মেসার্স কৃষিঘর ট্রেডার্সের প্রীতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলামঃ / ৩৭ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মোঃ রবিউল ইসলামঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে ‘মেসার্স কৃষিঘর ট্রেডার্স’-এর আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার ( ৩০আগস্ট) বিকেলে তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
​স্থানীয় তাহেরহুদা গ্রামের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বালকদের নিয়ে গঠিত ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’—এই চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি বেশ জমে ওঠে। রোমাঞ্চকর সমাপনী খেলায় ‘সি’ দল ৫-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
​টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন নজরুল ইসলাম (মুকুল)। সমাপনী খেলাটি পরিচালনা করেন মেসার্স কৃষিঘর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আল আমিন নয়ন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ। এ ছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​টুর্নামেন্টের আয়োজকরা জানান, বড়দের পাশাপাশি এই ছোট ছোট বাচ্চারাও খেলাধুলা করতে আগ্রহী, কিন্তু অনেক সময় তাদের অবহেলা করা হয়। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিলে তারা যেমন ভালো খেলাধুলা করতে পারবে, তেমনি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এই মহৎ চিন্তা ও ধারণা থেকেই মূলত এই ছোট্ট আয়োজন করা হয়েছিল।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd