তানভীর সরদারঃ
ঝিনাইদহ সদর পৌরসভার কাঞ্চননগর চার রাস্তার মোড় এলাকার কলাবাগান চার রাস্তার মোড় দোকান মালিক ও ক্ষুদ্র পাইকারি ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় সমিতির প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি শামীম বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজা মিয়া, সহ-সভাপতি মো. ইশা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক সাদিকুজ্জামান সাদিক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষা এবং সুষ্ঠু ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে এলাকার ব্যবসায়িক পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় ব্যবসায়ীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
পরিশেষে নবনির্বাচিত কমিটির সফলতা, ব্যবসায়ীদের কল্যাণ এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।